শরতের পোশাক ট্রেন্ড কী?
ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৌমিক দাস বলেন, শরতের ভ্যাপসা গরমে প্রতিদিনের ব্যবহারের জন্য সুতির ঢিলেঢালা পোশাক আরামদায়ক। পোশাকের নকশায় নীল-সাদার পাশাপাশি আকাশি ও নীলাভ ধূসর রঙের ব্যবহারও দেখা যাচ্ছে। শাড়ির আঁচল, সালোয়ার-কামিজের ওড়না কিংবা অন্যান্য পোশাকে কাশফুল, পাখি ও লতাপাতার নকশাও থাকছে।