চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি
এদিকে, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান 'ডিপি ওয়ার্ল্ড'-এর হাতে তুলে দেওয়ার চুক্তি স্বাক্ষরের আগে বন্দরে নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে এ সময় বন্দরের কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।