ভেনিসে হামলার ঘটনায় যা বললেন বাঁধন
ভেনিসে হামলার পর ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন বলেন, তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর তিনি পুলিশের কাছে অভিযোগও করেন। এ সময় স্থানীয় পুলিশ, ইতালির সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার কথা জানান অভিনেত্রী।