ওমানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সিইপিএ চুক্তির স্বাক্ষরের উদ্যোগ
বৈঠকে ওমানের রাষ্ট্রদূত ভারতের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের সাথেও অনুরূপ চুক্তি সম্পাদনের প্রস্তাব দেন। বাণিজ্যমন্ত্রী প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।