জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি
তিনি বলেন, ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারিখ ও সময়সীমা চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়ার। এছাড়া এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম। গত ৮ জুলাই জাবি প্রশাসন পৃথক চারটি উপকমিটি গঠন করে। চার বিশ্ববিদ্যালয়ের উপকমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ভর্তি পরীক্ষা কোথায় এবং কীভাবে হবে, তা চূড়ান্ত হবে ২৮ অক্টোবরের বৈঠকে। /সোহেল/