কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ১ ব্যবসায়ীর বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ায় নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।