প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের জন্য যে দায়িত্ব চান মিলন
মিলন জানান, প্রতিটি কোচে দৈবচয়নের ভিত্তিতে যাত্রীদের পরিচয় ও টিকিট যাচাই করা হবে। টিকিট যার, ভ্রমণও করতে হবে তার। অনিয়মের ক্ষেত্রে দ্বিগুণ জরিমানা এবং টিকিট পরীক্ষক ও গার্ডের জন্য বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। পরীক্ষামূলকভাবে ভ্রমণের তিন থেকে পাঁচ দিন আগে টিকিট বিক্রির প্রস্তাব দিয়েছেন।