দুই মেট্রোরেলের কাজ পেলো ৫ দেশের কোম্পানি
ঢাকা মেট্রোরেলের দু'টি লাইনের বিভিন্ন অবকাঠামো নির্মাণের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ঝুলে থাকার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সংশোধিত প্রকল্প প্রস্তাবগুলোর অনুমোদন দেয়। এসব কাজের মোট চুক্তিমূল্য প্রায় ৫৮ হাজার ৪৭৮ কোটি টাকা।