কৃষিতে রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে। কৃষকদের সচেতন করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।