Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১ কার্তিক ১৪৩৩, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেসেজ শিডিউল সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
মেসেজ শিডিউল সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে (২.২৬.৪০.৭) নতুন এই ফিচারের পরীক্ষা চালাচ্ছে। সেবাটি ব্যবহার করতে কাঙ্ক্ষিত চ্যাট ওপেন করে মেসেজ টাইপ করার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। সেখানে একটি নতুন পপ-আপ উইন্ডো চালু হবে, যা থেকে সময় ও তারিখ নির্ধারণ করা যাবে। বার্তা ছাড়াও ছবি, ভিডিও বা লিংকও একই প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে পাঠানোর ব্যবস্থা করা সম্ভব। নতুন এই ফিচারে অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে আগামী ১৪ দিন পর্যন্ত যে কোনো সময়ের মেসেজ শিডিউল করার স্বাধীনতা থাকছে। পাশাপাশি পাঠানো ছবি বা ভিডিওতে ফিল্টার, ক্যাপশন বা ড্রয়িং যোগ করার সুবিধাও থাকছে। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় এই শিডিউল করা বার্তাগুলোও আগের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষাবলয়ে থাকবে। এই সুবিধাটি শুধু ব্যক্তিগত চ্যাটেই নয়, বরং যেকোনো হোয়াটসঅ্যাপ গ্রুপেও কাজে লাগানো যাবে। নির্দিষ্ট সময়ে কোনো জরুরি বার্তা বা ঘোষণা নিজে থেকেই গ্রুপে পোস্ট হয়ে যাবে। এতে সুবিধা হলো, বার্তা পাঠানোর নির্ধারিত মুহূর্তে ব্যবহারকারীর মোবাইল ডাটা বন্ধ থাকলেও অথবা অ্যাপ চালু না থাকলেও হোয়াটসঅ্যাপ নিজ দায়িত্বে বার্তাটি পৌঁছে দেবে। বার্তা পাঠানোর আগেই চাইলে সেটি পরিবর্তন বা মুছে ফেলার সুযোগও রাখা হয়েছে। /সোহেল/