রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিলো স্ট্যান্ডার্ড চার্টার্ড
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, এই ঘোষণার ফলে ব্যাংকটির ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের গ্রাহক কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ওপর তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না। সম্ভাব্য হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যাংকটি যথারীতি তাদের খুচরা ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাবে।