হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮৩ জন। এই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০০ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
/শান্ত/
