পরিত্যক্ত ব্যাগে মিললো ১ কেজি হেরোইন
রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কবুতরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামের একটি স্থানে প্লাস্টিকের বাজারের ব্যাগে মাদক পড়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সিপিএসসি কোম্পানির রাজশাহীর একটি দল। পরে দুটি ব্যাগ থেকে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
/শান্ত/
