অন্তর্বর্তী সময়ের চেয়ে দেশের অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, দেশে অপরাধ ঘটছে। অন্তর্বর্তী সরকারের তুলনায় কিছু অপরাধ বেড়েছে আবার কমেছেও, ডেটা সেটাই বলছে। কিন্তু দেশে এখন নৈরাজ্য নেই। অন্তর্বর্তী সময়ের তুলনায় অনেক ভালো অবস্থা এখন। তুলনামূলকভাবে সরকার খুব খারাপ করছে এটা মনে করি না।
// ইমরান//
