দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ৫দিনের ছুটি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝের ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি রাখার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার অনুমোদনের ফলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার দিন ছিলো। ওই দিন ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৫দিনের ছুটি হচ্ছে।
এখন ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
/শান্ত/
