৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
সংগৃহীত ছবি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর এই ছুটি পালিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার জন্য ২০ ও ২১ অক্টোবর নির্ধারিত ছুটি রয়েছে। এর পরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন অনুমোদনে তা বন্ধ থাকছে।
এর ফলে ২৩ ও শুক্রবার এবং ২৪ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির সুযোগ পাচ্ছেন।
//আইই//
