রাজধানীতে সড়কে প্রাণ গেলো ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত মুক্তা (৪০) নামে আরেক নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
নিহত ২ নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং নিহত ২ নারীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
/এমএএইচ/
