চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৩ সেপ্টেম্বর মন্ত্রীর থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে। চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।
১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট, কাশিজনিত সমস্যার কারণে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আসেন মন্ত্রী। ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে সিসিইউতে ভর্তি করানো হয়।
//ইমরান//
