সরকারি অর্থ অপচয় রোধে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
সরকারি অর্থ অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান সাদা কাপড় পরেন, মোটা কাপড় পরেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রীয় কোষাগারের একটি টাকাও অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা যাবে না- প্রধানমন্ত্রী এমন নীতি অনুসরণ করছেন। এই কারণে ব্যক্তিগত জীবনযাপন থেকে শুরু করে সরকারি কার্যক্রমেও ব্যয় সাশ্রয়ের চেষ্টা করছেন তিনি।
সরকারি কাজে ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাতায়াত কমিয়েছেন, নিজের গাড়ি ও লোকবহর কমিয়েছেন এবং নিজের অফিসেই খাবারের ব্যবস্থা করছেন।
// ইমরান//
