নতুন ঋণের চেয়ে পরিশোধে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার
নতুন ঋণ নেওয়ার চেয়ে আগের ঋণ পরিশোধে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক ভিডিওবার্তায় বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ নতুন বৈদেশিক ঋণ পেয়েছে ১৮০ দশমিক ১৮ মিলিয়ন ডলার। বিপরীতে আগের ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করেছে ৪৫৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার। নতুন ঋণের চেয়ে ২৭৩ দশমিক ০৫ মিলিয়ন ডলার বেশি পরিশোধ করা হয়েছে।
ভিডিওবার্তায় বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৪ শতাংশ। একই সময়ে নতুন ঋণের অর্থছাড় কমেছে ১৩ দশমিক ৩৯ শতাংশ। এডিবি, আইডিএ ও জাপান থেকে জুলাইয়ে অর্থছাড় হলেও কিছু উন্নয়ন সহযোগীর অর্থছাড় না থাকলেও পুরোনো ঋণের দায় পরিশোধ অব্যাহত ছিলো।
/শান্ত/
