দুর্গাপূজায় সরকারি ছুটি কতদিন, জেনে নিন তারিখ
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের ছুটি নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে দুই দিন। তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত নিয়মে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ, ২০২৬ সালের দুর্গাপূজায় সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
সব মিলিয়ে দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে ২০ ও ২১ অক্টোবর—মোট দুই দিন।
এছাড়া মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।
নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এসব ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
একনজরে
মহালয়া: ১০ অক্টোবর, শনিবার মহাষষ্ঠী: ১৬ অক্টোবর, শুক্রবার মহাসপ্তমী: ১৮ অক্টোবর, রোববার- ঐচ্ছিক ছুটি মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার- ঐচ্ছিক ছুটি মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার- সরকারি ছুটি বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার- সরকারি ছুটি।
//রুশা//
