শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতেই হবে। এই জন্য সরকার কাজ করছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উৎকৃষ্ট মানবসম্পদে পরিণত করা এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টই সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, ২০২৮ সালের মধ্যে দেশের শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার কাজ চলছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
/শান্ত/
