আশ্রয়ণ প্রকল্পের ঘর ভবঘুরেদের আড্ডাস্থল: ত্রাণমন্ত্রী
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো টেকসই নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দাবি করেছেন, এসব ঘরের বেশিরভাগেই এখন আর মানুষ বসবাস করেন না। অনেক জায়গায় সেগুলো ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, নতুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় যেসব হতদরিদ্র মানুষের ২ থেকে ১০ শতক জমি রয়েছে, তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেবে সরকার। এসব ঘরে সৌরবিদ্যুৎ সুবিধা থাকবে এবং বাসিন্দাদের মাশরুম চাষসহ বিভিন্ন আয়মুখী কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন না করে নিজস্ব জমিতেই ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ২৫টি উপজেলায় দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করা হবে।
// ইমরান//
