বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
বিদেশে চাকরির জন্য প্রয়োজনীয় ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। জাপান, দক্ষিণ কোরিয়াসহ সম্ভাবনাময় শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে এই সুবিধা কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে প্রবাসীদের বড় একটি অংশ এখনও অদক্ষ শ্রমিক। বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করলে তাদের কর্মসংস্থানের সুযোগ ও আয় বাড়তে পারে বলে মনে করছে সরকার।
এই উদ্যোগের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংককে ১ হাজার কোটি টাকার তহবিল দেবে বাংলাদেশ ব্যাংক। ঋণের সুদের হার হবে ৯ শতাংশ।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন, উইদাউট কোল্যাটারাল জাপানে যেতে ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি। এই লোনটা আবার কিন্তু যে যাচ্ছে, তার অ্যাকাউন্টে যাচ্ছে না। জাপানে যে কলেজে সে ভাষা শিক্ষার জন্য ভর্তি হবে, সেই জায়গায় আমরা টিউশন ফি দিয়ে দেব।
// ইমরান//
