সঞ্চয়পত্রের গ্রাহকদের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ
সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে ভোগান্তি কমাতে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় দেওয়া ব্যাংক হিসাব টাকা পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
অর্থ বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের সমন্বয়ে এ ব্যবস্থা কার্যকর হবে। বর্তমানে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে (এনএসসি) প্রায় ৩৯ লাখ ৪৬ হাজার একক গ্রাহক নিবন্ধিত। প্রতিদিন গড়ে ১ লাখ ৭৫ হাজার ইএফটির মাধ্যমে মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়।
এতদিন গ্রাহকের দেওয়া হিসাব নম্বর সরাসরি সিস্টেমে যুক্ত করা হতো। নম্বরে ভুল থাকলে ইএফটি ফেরত আসত এবং সংশোধনের পর পুনরায় টাকা পাঠাতে হতো। এতে গ্রাহকের ভোগান্তির পাশাপাশি দপ্তরগুলোর কাজও বাড়তো।
/শান্ত/
