বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করলো মুডিস
রাজনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও রেকর্ড রেমিট্যান্স প্রবাহের কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। এর ফলে বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত মূল্যায়নে মুডিস জানায়, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের প্রতি জনসমর্থনের কারণে সংস্কার কার্যক্রমে রাজনৈতিক অনিশ্চয়তা বড় বাধা হয়ে নেই। আইএমএফের ধারাবাহিক সহযোগিতাও দেশের অর্থায়ন ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করছে।
তবে ব্যাংকিং খাতের দুর্বলতা ও খেলাপি ঋণের উচ্চ হার বিবেচনায় বাংলাদেশের ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রাখা হয়েছে।
/শান্ত/
