জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঘিরে তীব্র প্রতিবাদ, বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইসরাইলের’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগেই অধিবেশন থেকে ওয়াকআউট করেন বাংলাদেশসহ ৭৭টি দেশের প্রতিনিধি। বক্তব্য দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম ঘোষণা পরপরই প্রতিবাদী ওয়াকআউটে থমকে যায় বিশাল হলরুম। বেরিয়ে যান সৌদি আরব, ইরান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, স্পেনসহ মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা আর ওশেনিয়া অঞ্চলের ৭৭টি দেশের প্রতিনিধিরা।
এসময় ইসরাইলের প্রতিনিধিরা দেশাত্ববোধক শ্লোগান শুরু করলে বারবার শান্ত হওয়ার আহ্বান জানান অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। ওয়াকআউটকারীদের কাপুরুষ বলে ভাষণ শুরু করেন ‘ইসরাইলের’ প্রধানমন্ত্রী। যেখানে তিনি গাজায় গণহত্যা আর ফিলিস্তিনে ইহুদিদের অবৈধ বসতি স্থাপনের অভিযোগ বেমালুম অস্বীকার করেন। বক্তৃতায় গাজায় গণহত্যার অভিযোগ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা বলেও দাবি করেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নিউইয়র্কে একাধিক বিক্ষোভ কর্মসূচিতে মিডিয়া সেলিব্রেটিরাও অংশ নেন। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। ইসরাইলি নাগরিকদের একাংশও বিক্ষোভে শামিল হয়ে গাজায় গণহত্যার নিন্দা জানিয়েছেন।
//ইমরান//
