ডেঙ্গুতে ১ দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৮ জন মারা গেছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২০৯ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬৯ হাজার ১৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
//ইমরান//
