হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
নতুন করে মারা যাওয়া ৩ শিশু ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। এই নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছর সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন। একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এই পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫ জন।
/শান্ত/
