সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ১১৪, আক্রান্ত ৭০ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫৫ জন ডেঙ্গুরোগী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের ২৪ দিনেই মারা গেছেন ১১৪ জন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।
আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি।
বিভাগভিত্তিক হিসাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। মৃত্যুর সংখ্যায়ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এগিয়ে। এরপর রয়েছে খুলনা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ।
/শান্ত/
