হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়িয়েছে
দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। উপসর্গে মারা গেছে ১ হাজারের বেশি শিশু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫১৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।
// ইমরান//
