ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন রোগী।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি হয়েছে ২৭১ জনের।
ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে। সাধারণ মানুষকে মশারি ব্যবহার ও চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে।
//আইই//
