যে আকৃতির ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু
ইলিশের স্বাদ ও গন্ধ অনেকটাই নির্ভর করে মাছটির আকার ও ওজনের ওপর। গবেষকদের মতে, ভালো স্বাদের ইলিশ কিনতে ১ থেকে দেড় কেজি ওজনের মাছ বেছে নেওয়াই সবচেয়ে ভালো।
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ছোট কিংবা খুব বড় ইলিশ স্বাদের বিচারে সেরা নয়। ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশে প্রাকৃতিক চর্বি ও তেলের ভারসাম্য তুলনামূলক ভালো থাকে। রান্নার সময় এই চর্বি গলে মাছকে নরম, তুলতুলে ও সুস্বাদু করে।
অন্যদিকে আড়াই থেকে তিন কেজি বা তার বেশি ওজনের ইলিশ অনেক সময় তুলনামূলক শক্ত ও আঁশটে হয়ে যেতে পারে। এতে মাছটির স্বাভাবিক স্বাদ ও গন্ধ কমে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই শুধু ‘পদ্মার ইলিশ’ কিংবা বেশি দাম দিয়ে বড় মাছ কিনলেই যে স্বাদ ভালো হবে, তা নয়। ইলিশ কেনার সময় মাছটির ওজন ও শারীরিক গড়নের দিকেও নজর দেওয়া উচিত।
/শান্ত/
