ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ হওয়া ৬ প্রার্থী হলেন- মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী; হাফেজ মো. খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মো. আব্দুল আলীম নিজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং হোসেন মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ কংগ্রেস।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
// ইমরান//
