প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনশন
জামালপুরে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় অনশন কর্মসূচি পালন করছেন ৫১ প্রার্থী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বারান্দায় অবস্থান নিয়ে এই অনশন কর্মসূচি পালন করছেন তারা।
অনশনকারীরা জানান, জামালপুর জেলায় সহকারী শিক্ষক পদে ১৩৬ প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপে আরও ১ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এতে এখনো ৫১ প্রার্থী নিয়োগপত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।
এই বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান বলেন, এই ৫১ প্রার্থীর নথি নিয়ে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়ে কাজ করছি। বিষয়টি নিয়ে অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি ফলাফল আসবে।
// ইমরান//
