বৃক্ষরোপণে তদারকি বাড়াতে আসছে ট্রি মনিটরিং অ্যাপ
পরিবেশ সুরক্ষায় রোপণ করা বৃক্ষের সঠিক হিসাব রাখা ও বেঁচে থাকার হার (সারভাইভাল রেট) নিশ্চিত করতে একটি আধুনিক ‘ট্রি মনিটরিং অ্যাপ’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বৃক্ষরোপণে মাঠপর্যায়ের এনজিওগুলোর কার্যকর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ এসব তথ্য জানান।
ড. সাইমুম পারভেজ জানান, বিগত প্রকল্পগুলোতে রোপণ করা গাছ সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মারা যাওয়ায় পরবর্তী বছরগুলোতে একই স্থানে আবার গাছ লাগাতে দেখা গেছে। এই ধরনের অপচয় রোধ করতে এবং প্রকৃত গ্রিন কাভারেজ পর্যবেক্ষণ করতে সরকারের উদ্যোগে একটি জাতীয় ট্রি মনিটরিং অ্যাপ তৈরির কাজ চলছে।
তিনি আরও বলেন,ফিল্ড লেভেলের মনিটরিং অফিসারদের এখন থেকেই জিও-কোঅর্ডিনেট ট্র্যাক করার বিষয়টি নিশ্চিত করতে হবে। অ্যাপে নিয়মিত নির্দিষ্ট সময় পরপর প্রতিটি গাছ বা গুচ্ছ গাছের বর্তমান অবস্থার ছবি আপলোড করতে হবে। বড় বনাঞ্চলের মতো এলাকায় ইমেজিংয়ের আলাদা দিকনির্দেশনা দেওয়া হবে।
// ইমরান//
