‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতা না দেওয়ার কথা বলেছেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামীম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না, কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা এ দেশের শত্রু।’
পোস্টে হামীম আরও লেখেন, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের হাতে ‘শহীদ আনাস’ ও আবরার ফাহাদের রক্ত রয়েছে। তবে ‘আনাস’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা পোস্টে উল্লেখ করেননি।
সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরেরও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের রক্তের সঙ্গে ‘বেইমানি’ না করার আহ্বান জানান।
/শান্ত/
