সবচেয়ে বেশি মব হয়েছে ইউনূসের সময়: জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব কালচার হয়েছে। সংকটময় মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠার বদলে জাতিকে বিভাজিত করে জাতীয় ঐক্য নষ্ট করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
শামীম পাটোয়ারী বলেন, আমরা সংকটময় মুহূর্তে দেশের গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু মেটিকুলাস ডিজাইনে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। রংপুরের মতো স্থানে জি এম কাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিকে ছাড়া সংসদ অকার্যকর হয়ে গেছে। সংসদে সংসদীয় চর্চা হচ্ছে না, জনরোষ বাড়ছে। দেশকে সঠিক জায়গায় নিতে হলে এরশাদের জাতীয় পার্টি ছাড়া বিকল্প নেই।
/শান্ত/
