নিজের মামলা নিজেই লড়তে চান সাবেক ডেপুটি স্পিকার টুকু
মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের পক্ষে নিজেই আত্মপক্ষ সমর্থন করতে চান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তার ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করে এই ইচ্ছার কথা জানান। তিনি জানান, কোনো আইনজীবী নিয়োগ না করে টুকু নিজেই মামলায় ডিফেন্স করতে আগ্রহী। এই জন্য মামলার প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটরের নির্দেশে মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। তিনি জানান, টুকু নিজেও পেশায় আইনজীবী। তার পক্ষে অন্য কোনো আইনজীবী নিয়োগের তথ্য না থাকলে নিয়ম অনুযায়ী তিনি নিজেই মামলার নথিপত্র পেতে পারবেন। তবে আগে কোনো আইনজীবী ওকালতনামা দিয়ে থাকলে নথি তার মাধ্যমেই নিতে হবে।
/শান্ত/
