সাংবাদিক কল্যাণ তহবিলের বরাদ্দ বাড়ছে ৩ গুণ: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যমকে আরও স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়াসহ অপসাংবাদিকতা রোধে সরকার কাজ করছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকরা যেন স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। সাংবাদিকদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো আরও জোরদার করা হবে।
/শান্ত/
