এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে এবার বড় ধরনের অবকাঠামোগত উদ্যোগের কথা জানালো সরকার। রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত নির্মাণ করা হবে এক্সপ্রেসওয়ে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় এই পরিকল্পনার কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রীর মেহেদীবাগস্থ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা যানজট নিরসনে সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। বড় দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান তাঁরা। এই সময় মন্ত্রী যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন।
//রুশা//
