ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার বন্ধের আহবান মাহদী আমিনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ও ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চলছে বলে দাবি করেছেন মাহদী আমিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগামী ডিসেম্বরে ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করবে সরকার।
রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, লাইক, শেয়ার, কমেন্ট পাওয়া কিংবা ভাইরাল হওয়ার একটা অশুভ প্রতিযোগিতা চলছে। মিথ্যা বা অপপ্রচার রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত না।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি আপলোড করার পর সেটি নিয়ে অনেকে অপপ্রচার করেছেন। ছবিটি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে এবং রবিবার ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে। অথচ একটি মহল অহেতুক বিভ্রান্তি ও মিথ্যাচার করছে।
// ইমরান//
