বিসিআইসির নতুন চেয়ারম্যান বাবুল মিঞা
অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।
মো. বাবুল মিঞা ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে মাঠ প্রশাসনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিসিআইসিতে যোগদানের আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।
/শান্ত/
