ডিজিটাল বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে যা বললেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ ও জাল বিবাহ সনদসহ বিভিন্ন ধরনের জালিয়াতি প্রতিরোধ সহজ হবে। একই সঙ্গে দ্রুত বিবাহ ও তালাকের তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ তৈরি হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, নতুন ও কার্যকর কোনো ধারণা সামনে এলে তা গ্রহণ করে জনকল্যাণে কাজে লাগানোই সরকারের লক্ষ্য। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার নিয়ে ব্র্যাকের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এ উদ্যোগে কাজে লাগানো হবে।
/শান্ত/
