'প্রধানমন্ত্রী তারেক রহমানকে দু'টি আমন্ত্রণ জানানো হয়েছে'
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সফর এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে প্রথমে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ তিনি দুটি আমন্ত্রণ পেয়েছেন।
/শান্ত/
