নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় শুধু পড়া ও লেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতায় সমান গুরুত্ব দেওয়া হবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ ও কথন দক্ষতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতা হলো শুনে বোঝা, বলে প্রকাশ করা, পড়ে বোঝা এবং লিখে প্রকাশ করা। প্রাথমিক পর্যায়ে শুনে বোঝার সক্ষমতা তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বৈশ্বিক জ্ঞানভান্ডারে শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে ভাষাগত দক্ষতা জরুরি। শুধু সাক্ষরতার হার বাড়ালেই প্রকৃত শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
/শান্ত/
