মাদক মামলা: জনপ্রিয় নারী টিভি উপস্থাপকসহ ১২ জনের ফাঁসির আদেশ
মাদকদ্রব্য তৈরি ও পাচারের মামলায় মিসরের একটি আদালত দেশটির সুপরিচিত এক নারী টেলিভিশন উপস্থাপকসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। শনিবার (৫ সেপ্টম্বর) দেশটির সরকারি গণমাধ্যম আল আহরাম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ওই উপস্থাপকের নাম সারাহ খলিফা, বয়স ৩৯ বছর। তিনি মিশন ইমপসিবল নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান।
মিসরে মাদক পাচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রায় ঘোষণার আগে আদালত মিসরের গ্র্যান্ড মুফতির কাছে ফতোয়া জানতে চেয়েছিলেন। মৃত্যুদণ্ডের মামলায় মিসরের আইনে এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
// ইমরান //
