যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও দাম কমলো তেলের
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও জ্বালানি তেলের দাম কমলো। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪৩ সেন্ট কমে ৯৫.২০ ডলারে নেমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৪ সেন্ট কমে ৯০.৭৭ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ঝুঁকি এখনো মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করছে। এই কারণে পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা।
//রুশা//
