অ্যালার্জির অস্বস্তি কমাতে পারে যে ৪ এসেনশিয়াল অয়েল
অ্যালার্জি যেন হঠাৎ করেই স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটায়। একের পর এক হাঁচি, নাক বন্ধ, চোখে চুলকানি কিংবা শুষ্কতার মতো উপসর্গে অস্বস্তিতে পড়েন অনেকেই। বংশগত কারণ, ঋতু পরিবর্তন কিংবা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে দেখা দিতে পারে অ্যালার্জি। উপসর্গ কমাতে অ্যান্টিহিস্টামিনের পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও অনুসরণ করেন অনেকে। এর মধ্যে নিচের ৪টি এসেনশিয়াল অয়েল বেশ পরিচিত।
ইউক্যালিপটাস অয়েল
ইউক্যালিপটাস তেলে প্রদাহরোধী উপাদান থাকায় এটি নাকের বন্ধভাব কমাতে সহায়ক হতে পারে। এর সুগন্ধ শ্বাসের সঙ্গে নিলে কিছুটা স্বস্তি মিলতে পারে। ডিফিউজারে ৪ ফোঁটা ইউক্যালিপটাস ও ৩ ফোঁটা পেপারমিন্ট তেল মিশিয়ে ব্যবহার করা যায়।
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। ত্বকের বিভিন্ন সমস্যা ও চুলকানি কমাতে এটি ব্যবহৃত হয়।
লেবুর তেল
লেবুর এসেনশিয়াল অয়েলের সতেজ সুগন্ধ নাক বন্ধভাবের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। তবে ত্বকে ব্যবহার করলে রোদ এড়িয়ে চলা জরুরি।
ক্যামোমাইল অয়েল
ক্যামোমাইল অয়েলে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান অ্যালার্জির কিছু উপসর্গ কমাতে সহায়ক হতে পারে। চোখের চুলকানির ক্ষেত্রেও এর ব্যবহার প্রচলিত।
তথ্যসূত্র: হেলদি বিল্ডার্জড
/রুশা/
