শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না: আসিফ মাহমুদ
এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না। কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। সবসময়ই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, চব্বিশের জুলাইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না। তাই তাদের বঞ্চিত করেছেন। স্বাধীনতার পর থেকেই বাকশাল ও ফ্যাসিবাদের জন্য কুমিল্লা এক মূর্তিমান আতঙ্ক হিসেবে রয়ে গেছে।
জুলাই আন্দোলনে কুমিল্লার ভূমিকার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার মানুষ প্রতিবাদ করতে কখনো ভয় পায়নি। জুলাইয়ে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে কুমিল্লায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ করে রেখেছিলো।
//রুশা//
